Tuesday, September 8

আনোয়ারায় মৎস্য ব্যবসায়িদের গুদাম অগ্নিকাণ্ডে ভস্মিভূত

0

আনোয়ারা সংবাদদাতা : আনোয়ারার রায়পুর ইউনিয়নে গহিরা উঠান মাঝির ঘাটে মৎস্য ব্যবসায়িদের গুদাম ঘরে গত ২২ ডিসেম্বর ভোর ৪ টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় জনতা ঘন্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে । এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

অগ্নিকাণ্ডে স্থানীয় মৎস্য ব্যবসায়ী আলী, ইলিয়াছ, আরিফ, নুর আহামদ এর গুদামসহ আমিরের দোকান, রফিকের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৩০ লাখ টাকা বলে ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন।

স্থানীয় মৎস্য ব্যবসায়ি কামাল জানান, ভোররাত ৪ টার দিকে আগুনের সূত্রপাত তবে আগুন কোত্থেকে লেগেছে এটা বলতে পারছি না।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.