আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় ৩য় বারের মত স্বর্ণপদক পেল সিএমপি’র লতা পারভীন

0

সম্প্রতি ভারতের কলকাতা নেতাজি ইনডোর ষ্টেডিয়ামে ৩য় সেইসিনকাই আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় মধ্যপ্রাচ্যের দেশ ইরান সহ দক্ষিণ এশিয়ার দেশ ভুটান, নেপাল, শ্রীলংকা, বাংলাদেশ ও স্বাগতিক ভারতের কারাতে খেলোয়াড়রা অংশগ্রহণ করে এবং উক্ত প্রতিযোগিতায় বাংলাদেশ জাতীয় কারাতে দল রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।

প্রতিযোগিতায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ তথা বাংলাদেশ পুলিশের কৃতি কারাতে খেলোয়াড় ও বাংলাদেশ পুলিশের কারাতে কন্যা খ্যাত মোছাঃ লতা পারভীন বাংলাদেশ জাতীয় দলের হয়ে অংশগ্রহণ করে সিনিয়র মহিলা + ৬৫ কেজি ওজন শ্রেনীতে বাংলাদেশ জাতীয় কারাতে দলের হয়ে স্বর্ণপদক অর্জন করে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় জাতীয় দলের হয়ে হ্যাট্রিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

উল্লেখ্য লতা পারভীন বিগত ২০১৫ ও ২০১৬ সালে ও জাতীয় দলের হয়ে ভারতে অনুষ্ঠিত কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করে বাংলাদেশ পুলিশ এর পাশাপাশি বিদেশের মাটিতে দেশের সুনাম বৃদ্ধিতে ভুমিকা রাখে। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে লতাকে পদক পরিয়ে দেন ওয়াল্ড কারাতে ফেডারেশনের টেকনিক্যাল কমিটির সদস্য ও কারাতে এসোসিয়েশন অব ই-িয়ার সাধারন সম্পাদক শিহান ভরত শর্মা। এ সময় বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারন সম্পাদক ও টিম লিডার শিহান শেখ আলী আহসান বাদল, টুর্ণামেন্ট ডাইরেক্টর ও কারাতে এসোশিয়েশন অব বেঙ্গল এর প্রেসিডেন্ট শিহান প্রেমজিত সেন ও সিএমপির প্রধান কারাতে কোচ সেনসাই কাউসার আহমেদ সহ অংশগ্রহনকারী দেশগুলো ও সাউথ এশিয়ান কারাতে ফেডারেশনের সভাপতিসহ সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, গত ৩-৬ আগস্ট’২০১৭খ্রিঃ শ্রীলংকার রাজধানীতে কলম্বোতে সম্পন্ন এশিয়ান কারাতে ফেডারেশনের জাজ পরীক্ষায় অংশগ্রহণ করে সফলতার সাথে উত্তীর্ণ হয়ে বর্তমানের বাংলাদেশের একমাত্র এশিয়ান লাইসেন্সধারী প্রথম মহিলা কারাতে জাজ হিসেবে লাইসেন্স প্রাপ্ত হন সিএমপি’র লতা পারভীন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.