চট্টগ্রাম: ‘তথ্য সবার অধিকার, থাকবে না কেউ পেছনে আর, ‘তথ্য পাবে জনগণ, তথ্যে সাবর উন্নয়ন’ স্লোগান নিয়ে বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে পালিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। সংগঠনের উদ্যোগে দিবসটি পালনের লক্ষ্যে শনিবার বিকেল ৪ ঘটিকায় এডুএইড স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে সংগঠনের প্রধান নির্বাহী এড: জাফর হায়দার এর সভাপতিত্বে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন এর আজীবন সদস্য কে.এম মোজাম্মেল হোসেন, মোঃ নুরুল ইসলাম, মোঃ নাছির প্রমুখ।