Wednesday, August 12

আন্তর্জাতিক নারী দিবসে পাঁচজন নারী পেলেন জয়িতা সম্মাননা পদক

0

আন্তর্জাতিক নারী দিবস-২০২১ উপলক্ষে পাঁচজন নারীকে জয়িতা সম্মাননা পদক প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষে পুরস্কার হাতে তুলে দেন নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

আজ সোমবার (৮ মার্চ) বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস-২০২১ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান “সেলিব্রেটি আড্ডা”য় ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন।

জয়িতা সম্মাননা প্রদক প্রাপ্তরা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে হাসিনা বেগম নীলা, শিক্ষা ও চাকরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে মিফতাহুল জান্নাত, সফল জননী নারী হিসেবে মোসা. হেলেন্নেছা বেগম, পাক বাহিনী কর্তৃক নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুনভাবে জীবন শুরু করার সাফল্য হিসেবে রবিজান এবং পাক বাহিনী কর্তৃক নির্যাতিত হয়েও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় অঞ্জনা বালা বিশ্বাস।

সোমবার রাজধানীর শিশু একাডেমি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ভোরের কাগজ
হাসিনা বেগম নীলা বলেন, মুক্তি যুদ্ধের সময় আমার বয়স ছিল তিন বছর। আমার বাবা যুদ্ধে গিয়ে আর ফিরে আসেনি। জীবনের শেষ দিন পর্যন্ত যেন পিছিয়ে পড়া নারীদের আমি স্বাবলম্বী করতে পারি।

ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, বাংলাদেশসহ বিশ্বের সকল নারীদের জানাই শুভেচ্ছা। নির্তাতিত নারীদের বিরাঙ্গনা নারীদের সম্মানিত করেছিলেন বঙ্গবন্ধু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের উন্নয়নে ও সমতায় বিভিন্ন সময়ে নানা পদক্ষেপ নিয়েছেন। বাংলাদেশের নারীরা পুরুষের চেয়েও কর্মক্ষমতা সম্পন্ন। আগামী সংসদ অধিবেশনে ডেকেয়ার আইনে পরিণত করা হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.