Sunday, September 20

আফজালুর রহমান সিনহা আর নেই

0

বরেণ্য ক্রীড়া সংগঠক ও দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী, বিসিবির পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা আর নেই। এই তো ক’দিন পরই বিপিএল। যে কিনা বিপিএল নিয়ে মেতে থাকেন, মাতিয়ে রাখেন দেশের সবচেয়ে বড় ঘরোয়া লিগের আসর নিয়ে। তিনিই আজ চলে গেলেন পরপারে। গতকাল রাতে ভারতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন  নিবেদিতপ্রাণ ক্রীড়া সংগঠক ও একমি গ্রুপের চেয়ারম্যান।

অনেক দিন ধরে লিভার ক্যন্সারে ভুগছিলেন এই বিশিষ্ট ক্রীড়া সংগঠক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা। গত কয়েক মাস সিঙ্গাপুর ও থাইল্যান্ডে চিকিৎসাধীন ছিলেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার জালাল ইউনুস  নিশ্চিত করেন আফজালুর রহমান সিনহার মৃত্যুর খবর। তিনি জানান, অনেকদিন ধরে থাইল্যান্ডে চিকিৎসা নেয়ার পর দেশে ফিরে আবারও ভারতে যান চিকিৎসা নিতে। আজ রাতে সেখানেই পরলোক গমন করেন তিনি।
দেশের শীর্ষস্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান একমি গ্রুপের চেয়ারম্যানের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ছিলেন আবাহনী ক্লাবের হকি কমিটির চেয়ারম্যান। তিনি ২০১৭-১৮ মেয়াদে ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট পদেও দায়িত্ব পালন করে আসছিলেন। ইতোমধ্যে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতিসহ দেশের অন্যান্য ক্রীড়া সাংবাদিক সংগঠনগুলো।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.