Wednesday, September 23

আবারও বিতর্কে বলিউড সুপার সালমান

0

ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুর পাঁচ দিন পর শোকবার্তা জানিয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। এতে করে আবারও নেটিজেনদের ক্ষোভের মুখে পরতে হলো তাকে।

সম্প্রতি ‘টাইগার জিন্দা হেয়’-এর শুটিংয়ের জন্য মাল্টায় পাড়ি দেন সালমান খান। মা সালমা খান, বোন আলভিরা খান ও ভগ্নিপতি অতুল অগ্নিহোত্রীকে নিয়েই বিদেশে পাড়ি দেন বলিউড ‘ভাইজান’। তাদের মাল্টায় থাকাকালীনই গত ১৬ অগাস্ট প্রয়াত হন বাজপেয়ী।একদিকে যখন পুরো দেশ জুড়ে চলছিলো শোকের মাতম ।ঠিক এর পাঁচ দিন পর প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে সালমান একটি টুইট করেন।

তিনি লেখেন, একজন সৎ রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন অটল বিহারী বাজপেয়ী। শুধু তাই নয়, অটল বিহারী বাজপেয়ী একজন বড় মনের মানুষ ছিলেন।

‘ভাইজান’-এর ওই টুইট সামনে আসার পরই জোর জল্পনা শুরু হয়। শুধু তাই নয়, সালমানকে নিয়ে শুরু হয় কটাক্ষের বন্যা। কখনও তাকে ‘টিউবলাইট’ বলে কটাক্ষ করা হয়। আবার কখনও ‘স্যার আপনি টিউবলাইটের প্রমোশন এখন করছেন কেন?’ বলেও আক্রমণ করা হয়।

পাশপাশি সালমান খান কি টুইটারের পাসওয়ার্ড ভুলে গিয়েছিলেন বলেও কেউ কেউ প্রশ্ন করতে শুরু করেন। কেউ আবার ‘টাইগার শো রাহা থা’ বলেও কটাক্ষ করতে শুরু করেন সলমন খান-কে।

এদিকে কেরালায় বন্যা নিয়েও সমালোচনার মুখে পরতে হয়েছে এই অভিনেতাকে। ‘কেরালার বন্যা তাকে দুঃখ দিয়েছে। কেরলের বানভাসি মানুষের পাশে সবাই দাঁড়ান’- বলে একটি টুইট করেন সালমান।

এ সময় সমালোচকরা প্রশ্ন তোলে, ১০ দিন পর সালমান খান কেনো বিষয়টি নিয়ে সজাগ হলেন। যদিও, নেটিজেনদের একের পর এক কটাক্ষের মুখে পড়েও এ বিষয়ে পাল্টা কোনও মন্তব্য করেননি সলমন খান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.