Tuesday, August 18

আবারোও কাপ্তাইয়ে জেলা পরিষদের ত্রান পেলো ১৬০০ পরিবার

0

কাপ্তাই প্রতিনিধি: করোনা ভাইরাস সংক্রমণরোধে কর্মহীন হয়ে পড়া রাংগামাটি জেলার কাপ্তাই উপজেলার ১৬০০ হতদরিদ্র পরিবারের মাঝে রাংগামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ হতে পরিবার প্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

শনিবার(১১ এপ্রিল) কাপ্তাই উপজেলার ৫ টি ইউনিয়ন পরিষদে এই ত্রান সামগ্রী তুলে দেওয়া হয়। এই সময় রাংগামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রকৌশলী থোয়াই চিং মারমা, সদস্য শান্তনা চাকমা, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিন সহ স্ব স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সদস্যরা উপস্হিত ছিলেন।

জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াই চিং মারমা জানান, ২য় ধাপে কাপ্তাই উপজেলায় ১৬ টন চাল বিতরণ করা হয়েছে এবং ১৬০০ পরিবার এই সহায়তা পেয়েছে। তৎমধ্যে ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নে ৩০০ পরিবার, ২ নং রাইখালী ইউনিয়নে ৩৫০ পরিবার, ৩ নং চিৎমরম ইউনিয়নে ৩০০ পরিবার, ৪ নং কাপ্তাই ইউনিয়নে ৩৫০ পরিবার এবং ৫ নং ওয়াগ্গা ইউনিয়নে ৩০০ পরিবারকে এই সহায়তা প্রদান করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.