Wednesday, September 16

আবারো এক শিক্ষার্থীকে পেটালো চবি ছাত্রলীগের একাংশ

0

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : সামাজিক যোগাযোগব্যবস্থার মাধ্যমে সরকার বিরোধী ও ছাত্রলীগকে হুমকি দিয়ে স্ট্যাটাস দেওয়ার অপরাধে আবারো এক শিক্ষার্থীকে মারধর করেছে ছাত্রলীগের একাংশের কর্মীরা।

জানা গেছে গত রোববার দুপুরে সমাজ বিজ্ঞান অনুষদের ঝুপড়িতে এ ঘটনা ঘটে মারধরের শিকার আহত ঐ শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ২০১৬-১৭ সেশনের ইফতেখার উদ্দিন মাছুম। শিক্ষার্থীকে মারধরকারীরা হচ্ছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বর্তমানের বিলুপ্ত কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি মনছুর আলমের অনুসারী হিসেবে পরিচিত।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ইফতেখার নামে ওই শিক্ষার্থী সম্প্রতি ফেসবুকে সরকার বিরোধী ও ছাত্রলীগকে হুমকি দিয়ে স্ট্যাটাস দেয়ার অভিযোগ উঠে বলে অভিযোগ করে ছাত্রলীগ কর্মীরা। এর জের ধরে তাকে মারধর করা হয়৷ পরে পুলিশ তাকে উদ্ধার করে আহত অবস্থায় চবি মেডিকেল সেন্টারে নিয়ে যায়।

এদিকে চবি মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসক আবু তৈয়ব সাংবাদিকদের বলেন, আহত শিক্ষার্থী ইফতেখারের নাকে আঘাত রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

পরে মারধরের বিষয়টি জানতে চাইলে সরকার ও ছাত্রলীগকে হুমকি দেয়ায় আমাদের কর্মীরা তাকে প্রতিহত করেছে বলে চবি ছাত্রলীগের বিলুপ্ত কমিটির জ্যৈষ্ঠ সহসভাপতি মনছুর আলম বলেন। তিনি আরো বলেন ওই শিক্ষার্থী মৌলবাদী গোষ্ঠির সাথে জড়িত। এদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ অব্যাহত থাকবে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিয়াজ মোরশেদ রিপন বলেন, মারধরের বিষয়ে ওই শিক্ষার্থী কোন লিখিত অভিযোগ দেয় নি। তবে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার বিষয়টি স্বীকার করছে বলে মন্তব্য করেছে

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.