Wednesday, September 23

আবারো নিয়ন্ত্রণ হারিয়ে সিনেমা হলে সরকারি বাস

0

রাজধানীতে আবারো নিয়ন্ত্রণ হারিয়ে এক‌টি সরকারি অ‌ফি‌সের বাস ঢুকে গেল মতিঝিল মধুমিতা সিনেমা হলে। আজ মঙ্গলবার সকাল ১০টায় বাস‌টি সি‌নেমা হ‌লের সাম‌নের অংশ ভেতরে ঢু‌কে যায়।

প্রাথমিকভাবে জানা গেছে,  এ সময় তিনজন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সরকা‌রি এক‌টি স্টাফ বাস এক‌টি রিকশাকে ধাক্কা দি‌য়ে মধু‌মিতার কিছু অং‌শে ঢুকে প‌ড়ে।

এর আগে গত রোববার দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাস স্ট্যান্ডে জাবালে নূর পরিবহনের বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হন। একই ঘটনায় আহত হয়েছেন আরও ১০/১৫ জন শিক্ষার্থী।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) আনোয়ার হোসেন জানান, নিয়ন্ত্রণ হারিয়ে চালক প্রথমে একটি রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশাচালক আহত হন। লোকজন ছোটাছুটি শুরু করে। পরে চালক দিশেহারা হয়ে মধুমিতা সিনেমা হলের দিকে বাসটি নিতে গেলে হলের বারান্দার পিলারে গিয়ে আঘাত করে।

পুলিশ কর্মকর্তা জানান, বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.