কে.এম.রিয়াজুল ইসলাম,বরগুনা প্রতিনিধি: বরগুনার আমতলীর পৌর শহরের ব্রিকস ব্যবসায়ী আবুল বাশার নয়ন মৃধাকে মামলা দিয়ে হয়রানী ও ব্যবসায় বন্ধের পায়তারার অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, উপজেলার আমতলী সদর ইউনিয়নের সেকান্দারখালী গ্রামে আবুল বাশার নয়ন মৃধা ২০১৫ সালে জিমি ব্রিকস নামে ৫ একর জমিতে একটি ঝিকঝাক ইটের ভাটা নির্মাণ করেন। শুরুতে ভালোই চলছিল তার ব্রিকসের ব্যবসা। ওই ব্রিকসের উত্তর পাশে মৃত কাছেম তালুকদার ওয়াক্ফ এস্ট্রেটের মোতয়াল্লি শাহীন তালুকদার ও শহীদ তালুকদারের ৩২৬নং খতিয়ানের ১২.৪১ একর জমি ২০১৪ সালের দেখাশুনা ও মামলা পরিচালনার জন্য নয়ন মৃধাকে ক্ষমতা অর্পণ করে। ২০১৬ সালে ওই জমিতে আবুল বাশার নয়ন মৃধা ব্যবসা সম্প্রসারণের জন্য ইটভাটার সাথে সংযুক্ত করে।
এতে বাঁধা দেয় ওয়াক্ফ এস্ট্রেট্রের অপর উত্তরাধিকারী মৃত মজিবুর রহমান তালুকদারের মেয়ে শাহিদা আক্তার সুমি ও ছেলে রূপক তালুকদার। তাদের দাবী, ব্রিকস সংলগ্ন স্থানে তাদের জমি রয়েছে। তাদের বাঁধা দেয়ায় ইটভাটার কাজ বন্ধের উপক্রম হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কয়েক দফা সালিশ বৈঠক হয়েছে।
আবুল বাশার নয়ন মৃধা অভিযোগ করে বলেন, ইটভাটা সংলগ্ন একই খতিয়ানের জমি আমি ইটভাটার কাজের জন্য আমি ব্যবহার করছি। এর পরের জমি তাদের বুঝিয়ে দিয়েছি, কিন্তু তারা ওই জমি না নিয়ে আমার ইটভাটার সংলগ্ন জমি নিতে চায়। এ জমি ছেড়ে দিলে আমার ব্যবসার বড় ধরনের ক্ষতি হবে।
তিনি আরো বলেন, এ বছর ৪ অক্টোবর শাহিদা আক্তার সুমি আমার বিরুদ্ধে একটি মিথ্যা অভিযোগ এনে মামলা করে আমাকে হয়রানী করে চলেছে। আমার ব্যবসা বন্ধ করার জন্য পায়তারা করছে। আমি যদি আমার ব্রিকস সংলগ্ন জমি ছেড়ে দেই তাহলে আমার ব্যবসায় বড় ধরনের ক্ষতি হবে। তাদের ন্যায্য জমি বুঝিয়ে দেওয়ার পরেও তারা তা মানছে না। আমার ব্যবসায়ের ক্ষতি করার জন্য ব্রিকস সংলগ্ন জমি তারা দাবী করছে।
এ বিষয়ে শাহিদা আকতার সুমি বলেন, আবুল বাশার নয়ন মৃধা আমার আমার জমি দখল করে ইটভাটা নির্মাণ করেছে। আমি জমিতে ইটভাটা করতে বাঁধা দিলে আমাকে ও আমার ভাইকে মারধর করে তাড়িয়ে দেয়।