Friday, November 6

আমতলী সিনিয়র ফাযিল মাদ্রাসা প্রতিষ্ঠাতার স্মরণ সভা

0

কে.এম.রিয়াজুল ইসলাম,বরগুনা: বরগুনার আমতলী সিনিয়র ফাযিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবিএম আসমত আলী আকনের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০ টায় মাদ্রাসা মিলনায়তনে অধ্যক্ষ মাওলানা মোঃ ইউনুচ আলী হাওলাদারের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন আমতলী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মতিয়ার রহমান।

বক্তব্য রাখেন বরগুনা জেলা আ’লীগের সদস্য আলহাজ্ব মোঃ গোলাম সরোয়ার ফোরকান, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক শামসুদ্দিন আহম্মেদ ছজু, সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম শাহজাদা আকন, ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, আলহাজ্ব এ্যাডভোকেট নুরুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম মৃধা, মোঃ বোরহান উদ্দিন মাসুম তালুকদার, হারুন অর রশিদ, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন ফকির, বরগুনা নারী শিশু আদালতের পিপি এ্যাড মোস্তাফিজুর রহমান বাবুল, বিআরডিবি চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি জিএম ওসমানী হাসান, আমতলী ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আনোয়ার হোসেন আকন, সহকারী অধ্যাপক আবুল হোসেন বিশ্বাস, প্রভাষক নজরুল ইসলাম তালুকদার, মাদ্রাসার অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ হাবিবুর রহমান প্রমুখ।

সভাশেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.