Sunday, September 20

আমরা কাজেম আলী স্কুল এন্ড কলেজকে মডেল হিসেবে গ্রহন করলাম

0

ন্যাশনালনিউজ২৪বিডি.কম: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামান বলেছেন, মাউশি কার্যক্রমে আমরা কাজেম আলী স্কুল এন্ড কলেজকে মডেল হিসেবে গ্রহণ করলাম।

এই প্রতিষ্ঠানটির অগ্রগতির গল্প সবাইকে শোনাতে হবে। মাউশি এই প্রতিষ্ঠানের সভাপতিকে মডেল হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানে উপস্থাপন করবে।

তিনি আরো বলেছেন, বুদ্ধিজীবীরা বলেন পাশের হার বাড়লেও শিক্ষার মান বাড়েনি অথচ তাঁদের সামনেই আমাদের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এসে গেছে। শিক্ষার্থীরা এখন মেধা ও মননে বিশ্বসমাজে মাথা উচুঁ দাঁড়াচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একক প্রচেষ্টায় পুরোদেশ ঘুরে দাঁড়িয়েছে। আমরা এখন নিজ অর্থায়নে পদ্মা সেতু করছি।

 মাউশি’র মাধ্যমিক বিদ্যালয় সমূহে পি বি এম কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানগণের সমন্বয়ে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাজেম আলী স্কুল এন্ড কলেজ মিলনায়তনে জেলা শিক্ষা অফিসার হোসেন আরা বেগমের সভাপতিত্বে এবং জেলা শিক্ষা অফিসের মেট্রো লিয়াজো অফিসার এস মোস্তফা আলম সরকারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মাউশি উপ-পরিচালক খুরশীদ আলম, বিশেষ অতিথি ছিলেন মাউশির চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর ড. সৈয়দ গোলাম ফারুক, মাউশি’র (কলেজ-০১) উপ-পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোস্তফা কামাল, কাজেম আলী স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ উমর ফারুক, মাউশি’র ”ট্টগ্রাম উপ-পরিচালক মোহাম্মদ আজিজউদ্দিন, কাজেম আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গিয়াস উদ্দিন।

সভায় বিশেষ অতিথি হিসেবে ড. সৈয়দ গোলাম ফারুক বলেন, শিক্ষার্থীদের মাঝে নৈতিক শিক্ষা দেয়া আমাদের জন্য এখন অপরিহার্য হয়ে পড়েছে। এছাড়া নিয়ম শৃংখলা যেমন আমাদের মানতে হবে তেমনি সততার চরম পরীক্ষাও দিতে হবে। কোন শিক্ষার্থী যাতে ভাবতে না পারে শিক্ষকের মাঝে নৈতিক ও আর্থিক দূর্বলতা আছে।এছাড়া প্রশ্ন বলে দেয়া বা প্রশ্ন ফাঁসের মত অপকর্ম থেকে সবাইকে দূরে থাকতে হবে।

বিশেষ অতিথি সৈয়দ উমর ফারুক বলেন, বিশাল প্রতিকূলতা ডিঙ্গিয়ে কাজেম আলী স্কুল এন্ড কলেজ এ পর্যায়ে এসেছে। অবকাঠামো যেমন উন্নয়ন হয়েছে তেমনি শিক্ষার গুণগত মানও সকল বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ে ভাল হয়েছে।এ প্রতিষ্ঠানের বিজ্ঞানাগার, লাইব্রেরী, আইসিটি ল্যাব এবং সততা স্টোর নগরীর শিক্ষানুরাগীদের প্রশংসা কুড়িয়েছে ।

 প্রধান অতিথি কাজেম আলী স্কুল এন্ড কলেজে প্রবেশ করলে তাঁকে বিএনসিসি ও স্কাউট দল গার্ড অব অনার প্রদান করেন। প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান অধ্যক্ষ মোহাম্মদ গিয়াস উদ্দিন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.