গাজীপুর সিটি করপোরশন নির্বাচনে কমিশন স্বাধীন ভূমিকা পালন করেছে। কমিশনকে সহায়তা করেছে সরকার। বিএনপি ছাড়া অন্য কোনো দল কোনো অভিযোগ করেনি। পক্ষপাত ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
কাদের বলেন, যে কেন্দ্রে বিন্দু পরিমাণ অভিযোগ ছিল সে কেন্দ্রগুলোর ভোট স্থগিত করা হয়েছে। ৯টি কেন্দ্র ছাড়া বাকি সবগুলোতে নির্বাচন সুষ্ঠু ও স্বাভাবিক হয়েছে। সবাই সকাল থেকে বিকেল পর্যন্ত মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন।
তিনি বলেন, আমরা কথা দিয়েছিলাম নির্বাচন নিরপেক্ষ হবে। আমরা কথা রেখেছি। সবার কাছে নেত্রী ম্যাসেজ ছিল সুষ্ঠু নির্বাচনের। আমরা সে অঙ্গিকার পালন করেছি।
তিনি আরও বলেন, বিএনপি নানান অভিযোগ দিয়েছেন বাস্তবে তার ভিত্তি নেই। তারা প্রমাণ করতে পারেনি।
তিনি বলেন, এ নির্বাচনে অনিয়মের কোনো অভিযোগ নেই। সহিংসতার কোনো ঘটনা ঘটেনি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর আসেনি। এতে বুঝা যায় নির্বাচন সুষ্ঠু ছিল।