সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী
আমরা পুরোপুরি ইভিএম দিয়ে নির্বাচন করতে চাই না

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইভিএম(ইলেকট্রনিক ভোটিং মেশিন) একটা নতুন প্রযুক্তি। আমরা টাকা পাঠাচ্ছি অনলাইনে, গরু কিনছি অনলাইনে আমাদের প্রতিটা কাজই অনলাইনের সঙ্গে জড়িত। কাজেই ইভিএম হচ্ছে এ রকম একটি নতুন প্রযুক্তি। তাড়াহুড়া করে এ ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) চাপিয়ে দেওয়া ঠিক হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ইভিএম নিয়ে আসার জন্য আমি সবসময় পক্ষেই ছিলাম, এখনো আছি। তবে এটাও ঠিক এটা তাড়াহুড়ো করে চাপিয়ে দেওয়া ঠিক হবে না। কারণ একটা প্র্যাকটিসের ব্যাপার আছে।

বিমসটেক সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরে আজ রবিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এটা ঠিক যে প্রযুক্তি আমাদের সবসময়ই সুবিধা করে দেয় তা কিন্তু নয়। পৃথিবীর বহু দেশে এই ইভিএমের ব্যবহার আছে। তবে আমরা পুরোপুরি ইভিএম দিয়ে নির্বাচন করতে চাই না। কিছু কিছু জায়গায় ইভিএম দিয়ে শুরু করতে পারি। আমরা সীমিত আকারে শুরু করতে পারি।

জিয়াউর রহমান নির্বাচনে কারচুপি নিয়ে এসেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির প্রতিষ্ঠালগ্নই হচ্ছে চুরি দিয়ে। বিএনপির জন্ম কারচুপির মধ্য দিয়েই। বিএনপির টাকার অভাব নেই, তারা টাকা দিয়ে সব কিনে নিতে পারে। তিনি বলেন, ইভিএম নিয়ে তারা অভিযোগ করবেই, কারণ কারচুপির একটা টেকনিক তাদের জানা আছে। বহু টেকনিক তারা ইলেকশন কারচুপিতে জানে। ইভিএম চালু হলে ব্যালট পেপার একটার বদলে দুটো নিতে পারবে না। সে জন্যে তারা আপত্তি জানাচ্ছে।

ইলেকশন কেউ ঠেকাতে পারবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ দেশে ইলেকশন ঠেকানোর মতো কোনো শক্তি নেই, যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ দেশের জন্য কাজ করে যাব।

অনুষ্ঠানের শুরুতে রোহিঙ্গাদের বিরুদ্ধে ভুয়া ছবি দিয়ে মিয়ানমার সশস্ত্র বাহিনীর প্রোপাগান্ডামূলক একটি বই প্রকাশের বিষয়টিও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.