চট্টগ্রাম-৯ নির্বাচনী এলাকায় প্রচারণাকালে জামালখান ওয়ার্ড এলাকাবাসীর উদ্দেশ্যে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন ২১নং জামালখান ওয়ার্ড একটি নান্দনিক উপস্থাপনা। শুধুমাত্র উপরি কাঠামোগত পরিবেশনায় সন্তুষ্ট থাকলে হবে না। যারা এখনও অবহেলিত ভাত কাপড় পায় না, কাজের সন্ধান নেই, তাদেরকে কাছে টেনে রাখতে হবে। এটাই আমার পিতার স্বপ্ন ছিল। শিক্ষা ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রে তৃণমূল পর্যায়ে আরো অধিকতরভাবে আমি সচেষ্ট হব। আমি আপনাদের সন্তান হিসেবে নিজের জন্য নয়, জাতির জন্য একটি আবেদন জানায়, আমরা যদি বিজয়ী না হতে পারি বাংলাদেশের অস্তিত্ব মুছে যাবে। এখানে ষড়যন্ত্র করছে কাশিম বাজারের ঘসেটি বেগমরা। আইনের শাসনে যারা কারাগারে বন্দী আছেন তারা গণশত্রু। তারা আগুন পোড়াও সন্ত্রাস করেছেন। আমি আমার প্রতিদ্বন্ধীকে স্বাগত জানাই। তার প্রতি আমার সহমর্মিতা রয়েছে।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাসান মাহমুদ শমসের, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর,বন ও পরিবেশ সম্পাদক মশিউর রহমান চৌধুরী, উপ দপ্তর সম্পাদক জহরলাল হাজারী, কার্যনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার বিজয় কিষাণ চৌধুরী, ওয়ার্ড আওয়ামী লীগের আবুল হাশেম বাবুল, মিথুন বড়–য়া, এম এ নাছের, কাউন্সিলর শৈবাল দাশ সুমন সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আইনের সুস্পষ্ট শাসনানুযায়ী বঙ্গবন্ধুর ঘাতক এবং যুদ্ধাপরাধীদের বিচার ও সর্বোচ্চ শাস্তি প্রয়োগ হয়েছে। আমি একজন আইনের মানুষ হিসেবে সংবিধান নীতিমালায় বাংলাদেশ আওয়ামী লীগের ঘোষিত ইশতেহার এর প্রতি আস্থাশীল থেকে নির্বাচনী লড়াইয়ে নেমেছি। আইনের শাসন প্রতিষ্ঠায় জননেত্রী শেখ হাসিনার চট্টগ্রামের সকল উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আপনাদের আর্শীবাদ ও দোয়া চায়। তিনি আরো বলেন, আইনজীবি সমাজ বিবেকের প্রতিনিধি। তাদের কাছে আমার বিনীত নিবেদন আপনারা বিবেক বর্জিত না হয়ে কোন চিহ্নিত অপরাধীকে প্রশ্রয় দিবেন না। আইনের বানী গণমানুষের ধর্ম-বর্ণ নির্বিশেষে সাম্য প্রতিষ্ঠা। চট্টগ্রাম-৯ নির্বাচনী এলাকায় প্রচারণাকালে আইনজীবীদের উদ্দেশ্যে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল একথা বলেন। গণসংযোগকালে উপস্থিত ছিলেন-চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. ইফতেখার সাইমুল চৌধুরী, এড. তপন কুমার দাশ, এড. উজ্জ্বল সরকার, এড. কানুরাম শর্মা, এড. এরশাদ হোসেন, এড. আল মামুন করিম, এড. রোকসানা আক্তার, এড. পাপড়ী সুলতানা, এড. কায়সার হোসেন, এড. রিক্তা বড়–য়া, এড. পারভীন সুলতানা নিপা, এড. সুব্রত শীল রাজু, এড. অভিজিৎ ঘোষ, এড. উজ্জ্বল দাশ, এড. সুবাস তালুকার, এড. সুমন আচার্য, এড. সুমন সরকার, এড. নিলুফার জাহান, এড. পাইরিন আক্তার সহ অসংখ্য আইনজীবীগণ উপস্থিত ছিলেন।