চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি ও চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য জননেতা মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, এখন আমার বড় দায়িত্ব মানুষের প্রত্যাশা পূরণ করা। উন্নয়ন, এলাকায় শান্তি, সমৃদ্ধির পথে হেঁটে এটা সম্ভব। নেতা কর্মী সর্বস্তরের জনগণ আমাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে, তাদের ভালাবাসায় সিক্ত হয়েছি। এখন তাদের দেয়ার পালা। 
তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে ভেবেছিলাম জনগণের সেবা করার হয়তো সুযোগ পাব না, তবে আল্লাহ সে পথই আমার জন্যে তৈরি করে দিয়েছেন। তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা জনগণের সাথে ভাল ব্যবহার করেন, আমার ও দলের বদনাম হলে ওই নেতা কর্মীর বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব।
এসময় তিনি বোয়ালখালী পৌরসভার বর্তমান বিএনপি দলীয় মেয়রকে উদ্দেশ্যে করে বলেন, একটিবারও উন্নয়নের জন্য সরকারের কারও কাছে ধর্ণা দেন না, জনগণকে উন্নয়ন বঞ্চিত রেখে আ.লীগের বদনাম করছেন, অন্যদিকে পৌর নির্বাচনের তারিখ পার হলেও মামলা দিয়ে তা আটকে রেখেছেন। এটা আর দীর্ঘ হতে দেয়া হবে না। তিনি আরও বলেন, কয়েকটি রাস্তা করে মানুষ থেকে চাঁদা নিচ্ছেন। এগুলো খতিয়ে দেখা হবে। এসময় তিনি পশ্চিম গোমদন্ডীকে কর্ণফুলির ভাঙ্গণ থেকে ব্যবস্থা, কানুগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করা, পৌরসভাকে এ গ্রেডে উন্নীত করার সর্বাত্মক চেষ্টার কথা বলেন।
২৮ ফেব্রæয়ারি শুক্রবার রাতে পশ্চিম গোমদন্ডী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে এ পশ্চিম গোমদন্ডী নাগরিক কমিটি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পশ্চিম গোমদন্ডী নাগরিক কমিটির আহবায়ক ও বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আলহাজ্ব শফিউল আলমের সভাপতিতে,¡ মোহাম্মদ ওয়াসিম মুরাদ ও মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা আহমদ হোসেন, বোয়ালখালী উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক এস এম জহিরুল আলম জাহাঙ্গীর, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ মোকারম চেয়ারম্যন, মুক্তিযোদ্ধা মো. হারুন মিয়া, সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, শফিউল আলম, সাইদুর রহমান খোকা, মনছুর আলম বাপ্পি, যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ মোকারম, জহুরুল ইসলাম, সম্পদক মন্ডলির সদস্য রিদোয়ানুল হক টিপু, আব্দুল মন্নান রানা, ইকবাল হোসেন তালুকদার, সদস্য অধ্যাপক আবু নঈম চৌধুরী, মোছলেম উদ্দিন, এনামুল ইসলাম, খোরশেদ আলম মানু, আলী আজগর, মোহাম্মদ ইব্রাহীম, মোহাম্মদ রফিক, হাসেম ছিদ্দিকী, মঞ্জুর মোর্শেদ, মইনুদ্দিন বাদল, জাবেদ হোসেন, রাশেল তালুকদার, ওমর ফারুক, রেজাউল করিম, হোসেন মোহাম্মদ, জাহাঙ্গীর রেজা, আরিফ উদ্দিন, মোহাম্মদ সোহেল প্রমুখ।