Monday, August 17

আমার বাংলাদেশ (এবি) পার্টি পাবনা জেলা শাখার উদ্যোগে ইফতার বিতরণ

0

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি : করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের সংকটকালে দুস্থ ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি পাবনা জেলা শাখা। বিকাল সাড়ে ৪টায় শহরের আব্দুল হামিদ রোড ও খেয়াঘাট রোডে ক্ষুদ্র ব্যবসায়ী, পথচারী, রিক্সা ও অটোচালকদের মাঝে এ ইফতার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, আমার বাংলাদেশ (এবি) পার্টি পাবনা জেলা শাখার সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা ডা. মো. আব্দুস সাত্তার, কেন্দ্রীয় কমিটির সদস্য মো. সিদ্দিকুল ইসলাম ফরিদ, কৃষিবিদ এম. এ. হোসেন, মোহাম্মদ আলী জিন্নাহ, আব্দুল মজিদ বুল্লা, জালাল উদ্দিন অরুণ, আশরাফুল আলম প্রমূখ।

এসময় বাংলাদেশ (এবি) পার্টি পাবনা জেলা শাখার নেতৃবৃন্দ বলেন, দেশের এই সংকটকালে অসহায় পরিবারের পাশে থাকার জন্য এবি পার্টি পাবনা জেলা শাখা যথাসাধ্য চেষ্টা করবে। একই সাথে নেতৃবৃন্দ সমাজের সকল পর্যায়ের অবস্থাসম্পন্ন ব্যক্তিদের কর্মহীন, দুস্থ ও অসহায় পাশে থাকার জন্য অনুরোধ করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.