১৫ বছরের এক কিশোরের ছবি নিয়ে হইচই পড়ে গেছে। এর কারণ – ছবিটির কিশোর দেখতে অবিকল বলিউড অভিনেতা মি. পারফেক্টশনিস্ট আমির খানের মতো।ছবিটি দেখে অনেকেই বলছেন।’
ছবিটি প্রথমে প্রকাশিত হয়েছিল একটি ব্রিটিশ ম্যাগাজিনে। সবে মাত্র মডেলিং এ হাতেখড়ি হয়েছে সেই কিশোরের। ছবিটি জান নামের এক কিশোর মডেলের। জানের মায়ের নাম জেসিকা হাইনস। যিনি পেশায় একজন সাংবাদিক।
বলিউডে জোর গুঞ্জন, রিনা দত্ত ও কিরণ রাও ছাড়াও আমির খান এই ব্রিটিশ সাংবাদিকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন।
রিনা দত্তের সঙ্গে ডিভোর্স হওয়ার পরে কিরণ রাওকে বিয়ে করেন আমির খান। জনপ্রিয় ছবি ‘লাগান’ এর সেটে কিরণ রাওয়ের প্রেমে পড়েছিলেন আমির।
বলি সূত্রের খবর, ‘গুলাম’ ছবিটির সেটে ব্রিটিশ নাগরিক জেসিকার সঙ্গে প্রথম দেখা হয়েছিল আমির খানের। আর সেখান থেকেই প্রেম।
জেসিকা ও আমির খানের সম্পর্কের কথা সে সময়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত হয়। তাদের ঘরে একটি পুত্র সন্তান রয়েছে বলে জানানো হয় সেসব সংবাদে।
সেই সূত্রে সামাজিক মাধ্যমে প্রকাশিত জেসিকার সেই পুত্র জানকেই আমির খানের পুত্র বলছেন অনেকে।
ব্রিটিশ সাংবাদিক জেসিকা ও তার পুত্র জান
উল্লেখ্য, ২০০৭ সালে অমিতাভ বচ্চনকে নিয়ে একটি বই লিখে সংবাদ শিরোনামে এসেছিলেন জেসিকা।
সে সময় জানের জন্মের পর তাকে নিয়ে ব্রিটেন পাড়ি জমান জেসিকা। সেখানে উইলিয়াম ট্যালবট নামের এক ব্যবসায়ীকে বিয়ে করেন তিনি।