Sunday, November 22

আমি ইলেকশন করবো না : অনন্ত জলিল

0

সদ্য প্রয়াত মেয়র আনিসুল হকের প্রতি শোক প্রকাশ করে একটি পোস্ট দিয়েছিলেন চিত্রাভিনেতা ও ব্যবসায়ী এমএ অনন্ত জলিল । যেখানে তিনি জানিয়েছিলেন ভক্তরা তাকে মেয়র হিসেবে দেখতে চান।

এরপর তার বক্তব্য নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। সেই বিভ্রান্তি দূর করতেই মঙ্গলবার রাতে জানালেন তিনি কোনো ইলেকশন করবেন না।
মঙ্গলবার সোশ্যাল মিডিয়া ফেসবুকে অনন্ত লেখেন, বন্ধুগন, আসসালামু আলাইকুম। বন্ধুগন আমার প্রতি আপনাদের ভালোবাসায় আমি চিরকৃতজ্ঞ। বন্ধুরা, আমি কখনো রাজনীতি করিনি এবং করবোও না। কারণ রাজনীতির জন্য আমি নই। আপনারা সবাই জানেন আমি একজন ব্যবসায়ী ও চলচিত্র অভিনেতা মাত্র।

তিনি বলেন, আমার প্রতি ভক্তগণের ভালোবাসার আবেগের কারণে বলেছিলো আমাকে মেয়র হিসেবে দেখতে চায় । কিন্তু আমি তা ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে ক্লিয়ার করে দিয়েছি।

আবারো স্পষ্ট ভাবেই বলছি আমি রাজনীতিতে আসবো না। এমন কি কখনোও বিজিএমইএ, বিকেএমইএ এবং চলচিত্র পরিষদের কোনও ইলেকশনও আমি করিনি, সেখানে রাজনৈতিক তো অনেক বড় বিষয়।
খোঁজ দ্যা সার্চ খ্যাত অনন্ত বলেন, এ বিষয়ে পরিস্কার করার পরও দেশের বেশ কয়েকটি দৈনিক পত্রিকায় আমার ভুল উদ্ধৃতি ও ছবি দিয়ে মেয়র হওয়ার দৌড় ঝাপঁ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। এতে আমি বেশ মর্মাহত। অনুরোধ রইলো আমার সাথে কথা না বলে মিথ্যা উদ্ধৃতি প্রকাশ করে এই ধরনের সংবাদ প্রকাশ করবেন না।

অনন্ত জলিল বলেন, আমি অতি সামান্য একজন মানুষ, তাই আপনাদের ভালোবাসা নিয়ে সবসময় আপনাদের পাশেই থাকতে চাই। ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.