আমি জনগণের প্রতি শ্রদ্ধাশীল, গাজীপুরবাসী তাদের সেবককেই নির্বাচন করবেন

0

রাজনীতিবিদ হিসেবে আমি জনগণের প্রতি শ্রদ্ধাশীল। ফলাফল যাই হোক, জনগণ যে রায় দেবেন তা মেনে নেবো। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আজ মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে নিজ এলাকার মহানগরীর ৩০নং ওয়ার্ডের কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের মেয়রপ্রার্থী অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম। নিজ কেন্দ্রে ভোট দেয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ভোটকেন্দ্র থেকে বের হয়ে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী মো. জাহাঙ্গীর আলম বলেন, গাজীপুরবাসী তাদের সন্তান ও সেবক হিসেবে আমাকেই ভোট দিয়ে নির্বাচন করবেন। সব কেন্দ্রেই সুষ্ঠু নির্বাচন হচ্ছে। আমি জয়ের ব্যাপারে আশাবাদী। এ সময় নির্বাচন শুরুর পর থেকেই বিএনপি প্রার্থী ভিত্তিহীন কথা বলছেন বলে অভিযোগ করেন তিনি।

উল্লেখ্য, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবারই প্রথম দলীয় প্রতীকে ভোট হচ্ছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ৫৭টি ওয়ার্ডের ৪২৫ ভোটকেন্দ্রের দুই হাজার ৭৬১টি কক্ষে ভোটগ্রহণ চলছে।

সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের ভিড় দেখা গেছে। ভোট কেন্দ্র করে নারী-পুরুষ সবার মধ্যেই বিরাজ করছে এক ধরনের উৎসবমুখর পরিবেশ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.