একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, নির্বাচনকালীন সরকারে সম্ভবত আমি থাকছি। কারণ আমি তো আর নির্বাচন করছি না। তিনি বলেছেন, হ্যাঁ আমি সিদ্ধান্ত চূড়ান্ত করেছি। আমার ভাই (সাবেক রাষ্ট্রদূত আব্দুল মোমেন চৌধুরী) সিলেটে নির্বাচন করবে, আমি তার সমর্থক হয়ে কাজ করবো।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে গ্রামীণ ব্যাংকের লভ্যাংশ গ্রহণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
কয়েক দিন আগেও প্রধানমন্ত্রী চাইলে নির্বাচন করবেন বলে জানালেও শেষ পর্যন্ত নির্বাচন করছেন না বলে নিশ্চিত করলেন অর্থমন্ত্রী।
নির্বাচন সুষ্ঠু হবে এমন আশা ব্যক্ত করে মন্ত্রী বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়া নিয়ে যারা অভিযোগ করেছেন, তারা অবান্তর ও অবাস্তব অভিযোগ করেছেন। ২০০৮ সালের পর থেকে কোনো নির্বাচন `আনফেয়ার` হয়নি।
অনুষ্ঠানে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বাবুল সাহা ২০১৭ সালের মুনাফা থেকে ৬ কোটি ২৪ লাখ টাকা হস্তান্তর করেন।
প্রসঙ্গত, এর আগে নির্বাচন নিয়ে নিয়ে নিজের অবস্থান জানান ৮০ বছরের বেশি বয়স্ক মুহিত। ওই সময় বলেছিলেন, নির্বাচন করার বিষয়ে তাঁর আগ্রহ নেই। তবে প্রধানমন্ত্রী চাইলে এবারও নির্বাচন করবেন। মুহিত সাধারণত সিলেট-১ আসন থেকে নির্বাচন করেন। ওই আসনে এবার নির্বাচন করতে চাইছেন তার ছোট ভাই এম এম মোমেন।
সদালাপী মুহিত খোলামেলা কথা বলতে পছন্দ করেন। এর আগে গতকাল বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতীয় নির্বাচনের আগে সহায়ক সরকার গঠন নিয়ে কথা বলেন আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, তিনি বলেছেন, আগামী ২০ দিনের মধ্যে অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। তবে তা (প্রধানমন্ত্রী) শেখ হাসিনার মডেল অনুযায়ী হবে। তাকে প্রধান করে স্বল্পসংখ্যক মন্ত্রী নিয়ে এ সরকার হবে। তিনি এও বলেন, আগামী ২৭ ডিসেম্বর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন চিন্তা করছে। নির্বাচন সুষ্ঠু হবে। বিএনপি না এলে তারা শেষ হয়ে যাবে। এর আগেও অর্থমন্ত্রী নির্বাচনের তারিখ ও নির্বাচনকালীন সরকার প্রসঙ্গে কথা বলেন।
প্রসঙ্গত, এর আগে নির্বাচন নিয়ে নিয়ে নিজের অবস্থান জানান ৮০ বছরের বেশি বয়স্ক মুহিত। ওই সময় বলেছিলেন, নির্বাচন করার বিষয়ে তাঁর আগ্রহ নেই। তবে প্রধানমন্ত্রী চাইলে এবারও নির্বাচন করবেন। মুহিত সিলেট-১ আসন থেকে নির্বাচন করেন। ওই আসনে এবার নির্বাচন করতে চাইছেন তার ছোট ভাই এম এম মোমেন।