Thursday, September 17

আরও এক বছর সময় পেল বিজিএমইএ ভবন

0

রাজধানীর হাতিরঝিলে তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ভবন ভাঙতে মুচলেকা দেয়ায় শেষবারের মতো আরও এক বছর সময় দিয়েছেন আপিল বিভাগ। সোমবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালত বিজিএমইএ কর্তৃপক্ষকে ২০১৯ সালের ১ এপ্রিল পর্যন্ত সময় বেধে দিয়েছেন। ওই তারিখে পর বিজিএমইএ কর্তৃপক্ষ ভবন না ভাঙলে রাজউক ভাঙার ব্যবস্থা করবে।আদালতে বিজিএমইএর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী কামরুল হক সিদ্দিকী। রিটের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এর আগে বিজিএমইএ গেলো ২৮ মার্চ আদালতে মুচলেকা জমা দেন। এতে কয়েকটি বিষয় বিশেষ করে পরবর্তীতে আর সময় না চাওয়ার শর্ত স্পষ্ট না থাকায় মুচলেকাটি সংশোধন করে পুনরায় জমার নির্দেশ দেন। একইসঙ্গে সোমবার (২ এপ্রিল) আদেশের দিন নির্ধারণ করেন আদালত।
এর আগে ২৭ মার্চ বিজিএমইএ’র আবেদনের ওপর শুনানি শেষ করেন আপিল বিভাগ। শুনানিতে আদালত বিজিএমইএ’র ভবন ভাঙতে বারবার সময় না চাওয়ার শর্তে একটি মুচলেকা জমা দিতে নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে আদালতে ২৮ মার্চ মুচলেকা জমা দেয়। কিন্তু তা সংশোধন করে পুনরায় সোমবার (২ এপ্রিল) মুচলেকা দিতে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.