Sunday, September 13

আরও তিনদিন বর্ধিত করা হলো ট্রাফিক সপ্তাহ

0

ট্রাফিক সপ্তাহে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া অনুমতি মিলছে না যানবাহন চলাচলের। দেশজুড়ে চলমান ট্রাফিক সপ্তাহের কারণে অনেক ইতিবাচক ফলাফল পাওয়া গেছে। চলমান এ অভিযানকে বেগবান করতে ট্রাফিক সপ্তাহ আরও তিনদিন বর্ধিত করার ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি এসময় আরো বলেন, ট্রাফিক আইন লঙ্ঘনকারী যেই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপি কমিশনার বলেন, গত ৫ আগস্ট শুরু হওয়া ট্রাফিক সপ্তাহের কারণে আমরা অনেক ইতিবাচক ফলাফল পেতে শুরু করেছি। ট্রাফিক আইন প্রয়োগের কারণে সড়কে শৃঙ্খলায় অগ্রগতি হয়েছে। টেকসই করতে এ অভিযান চলমান রাখা দরকার বলে মনে করছি। এ অভিযান বেগবান করতে ট্রাফিক সপ্তাহ আরও তিনদিন (১২-১৪ আগস্ট) বর্ধিত করার ঘোষণা করছি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.