Tuesday, September 22

আরব সমাজকে নাড়িয়ে দিয়েছে যে ফিলিস্তিনি ছবি

0

ফিলিস্তিনি নারী পরিচালক মেসলুন হ্যামাউদের প্রথম ছবি ‘ইন বিটুইন’। আরবের নাম হিসেবে এর নাম ‘বার বাহার’ দেওয়া হয়। ছবিটি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও অংশ নিয়ে প্রশংসিত হয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, চলচ্চিত্রটি আরবদের প্রচলিত ধ্যান-ধারণাকে একেবারে নাড়িয়ে দিয়েছে।

ফিলিস্তিনি ও আরব সমাজের অধিকাংশই অবশ্য এ সিনেমার তীব্র বিরোধিতা করছেন। তাদের দাবি এ সিনেমায় যেভাবে ফিলিস্তিনিদের জীবন তুলে ধরা হয়েছে, তা মোটেই ঠিক নয়।

সিনেমার পরিচালক সেই নারী এ জন্য খুনের হুমকিও পেয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ হুমকি দেওয়ার পাশাপাশি তাকে নানাভাবে হেনস্তাও করা হচ্ছে।

ইসরায়েলের রাজধানী তেল আবিবের একটি অ্যাপার্টমেন্টে বাস করেন তিনজন ফিলিস্তিনি তরুণী। তাদের জীবনযাপন যেমন ভিন্ন তেমন মানসিকতাও ভিন্ন। তারা আরবদের প্রচলিত ধর্মীয় ও সামাজিক আচার-আচরণ বাদ দিয়ে নিজেদের মতো করেই বাস করেন। তারা মদ্যপান করেন, ধূমপান করেন, ড্রাগ নেন এমনকি নানা ধরনের যৌন আচরণের সঙ্গেও জড়িত।

চলচ্চিত্রটিতে উঠে এসেছে ফিলিস্তিনিদের ওপর যৌন নির্যাতন, নানা ধরনের সংঘাত ও প্রতিবন্ধকতাও। ইসরায়েলের কিছু অংশ রয়েছে আরব ও ইসরায়েলিদের বাস। সেখানে মানুষ যে বহুমাত্রিক সমস্যার মধ্যে বেঁচে থাকে, তারও কিছু অংশ উঠে এসেছে চলচ্চিত্রটিতে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.