Tuesday, September 1

আরমান আলিফের ‘অহংকার’

0

‘অপরাধী’ গান দিয়ে ব্যাপকভাবে আলোচনায় আসা তরুণ সংগীতশিল্পী আরমান আলিফ এবার নতুন বছরে নতুন গান নিয়ে হাজির হলেন। তার গানের শিরোনাম ‘অহংকার’।

প্রযোজনা প্রতিষ্ঠান ডিজিটাল সলিউশন’র ইউটিউব চ্যানেল ‘রসগোল্লা’ থেকে গানটি প্রকাশ হয়েছে। এ গানটির কথা লিখেছেন শাওন হোসাইন সাজু। সুর-সংগীত করেছেন এসকে সমীর। এর ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। এতে অভিনয় করেছেন ‘অপরাধী’ গানের মডেল আনান খান। তার সঙ্গে রয়েছেন তাহি।

প্রসঙ্গত, ‘অপরাধী’ গানের পর আরও বেশ কিছু গান প্রকাশ করেন তিনি। আর এবার চলতি বছরের প্রথম গান প্রকাশ করলেন তিনি।
গানের ভিডিও :

https://youtu.be/DgycuMRNGro

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.