Sunday, September 6

‘আর ছয় মাস কারাগারে থাকলে খালেদা জিয়া লাশ হয়ে ফিরবেন’

0

মানবিক বিবেচনায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে জামিন দেয়ার আবেদন জানিয়ে তার আইনজীবী জয়নুল আদালতে বলেছেন, মানবিক কারণে আমরা জামিনের আবেদন করেছি। আমরা তো আপনাদের কাছেই আসবো। আপনারা সর্বোচ্চ আদালত। উপরে আল্লাহ আর আপনারা ছাড়া আমাদের যাবার কোনো জায়গা নেই। এ সময় তিনি আরও বলেন, আর ছয় মাস কারাগারে থাকলে বেগম খালেদা জিয়া লাশ হয়ে ফিরবেন।

আজ আপিল বিভাগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার জামিন শুনানিতে তিনি এসব বলেন।

সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের আপিল বিভাগে শুরু হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি। আদালতে খালেদা জিয়ার সর্বশেষ স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন দাখিলের মাধ্যমে শুরু হয় এর কার্যক্রম।

শুনানিতে জয়নুল আবেদীন বলেন, খালেদা জিয়ার প্রপার চিকিৎসা হচ্ছে না। তার উন্নত চিকিৎসা দরকার।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.