Saturday, September 12

আলীকদমে ২ হাজার ১৭০ পিস ইয়াবাসহ আটক ১

0
কিকিউ মারমা, বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের আলীকদম উপজেলায় ২ হাজার ১৭০ পিস ইয়াবাসহ মো. ইদ্রিস (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথ বাহিনী। গত বুধবার রাতে উপজেলার ৩ নং নয়াপাড়া ইউনিয়নের অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধার করে আলীকদম সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম। সে নজীর মেম্বার পাড়ায় মৃত গোলাম নবীরের ছেলে।
সূত্রে জানা যায়, ইয়াবা বেচা-কেনা হচ্ছে, এমন গোপন খবর পেয়ে আলীকদম সেনা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর জামান এর নেতৃত্বে একটি সেনা টিম ওই এলাকায় অভিযান চালিয়ে ওই ব্যাক্তি অাটক করা হয়। এসময় তল্লাশী চালিয়ে তার বাড়ির থেকে ২ হাজার ১৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় আলীকদম থানা পুলিশের উপ-পরিদর্শক মো. আজমগীরসহ পুলিশের একটি টিমও সেনাবাহিনীর সাথে অভিযানে যুক্ত ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানা উপপরিদর্শক মোঃ আজমঙ্গীর জানান, ২ হাজার ১৭০ পিস ইয়াবা সহ আটক মো.ইদ্রিস থানা হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.