Saturday, August 29

আ’লীগই দেশকে আর্থ-সামাজিকভাবে এগিয়ে নিচ্ছে: শেখ হাসিনা

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগই দেশকে আর্থ-সামাজিকভাবে এগিয়ে নিচ্ছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাই হয়েছিল নিপীড়ন রোধ করতে। তিনি বলেন, দারিদ্রমুক্ত সমৃদ্ধ সোনার বাংলা গড়াই আওয়ামী লীগ সরকারের অন্যতম লক্ষ্য।

আজ রোববার (২৩ জুন) সকালে ধানমণ্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করে তিনি এ কথা বলেন।
এর আগে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় উপস্থিত ছিলেন সরকারের মন্ত্রিসভার সদস্যরা, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা।

পরে জাতীয় ও দলীয় পতাকা আর পায়রা বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক।
এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের পক্ষ থেকে নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে। রাজধানীসহ দেশের সব জেলা ও উপজেলা সদরে আলোকসজ্জা করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.