Thursday, August 20

আ’লীগের গুরুত্বপুর্ণ পদে সাহাদাতকে দেখতে চায় তৃণমুলের কর্মীরা

0

লালমনিরহাট প্রতিনিধিঃ হাতীবান্ধা সরকারী আলিমুদ্দিন কলেজ ছাত্রলীগের সাবেক আহবায়ক মজিবুল আলম সাহাদাতকে আগামীতে উপজেলা আওয়ামীলীগের গুরুত্বপুর্ণ পদে দেখতে চায় তৃণমুলের নেতা-কর্মীরা।

জানা গেছে, মুজিবুল আলম সাহাদাতের দাদা সাবেক চেয়ারম্যান মজিবর রহমান ১৯৬৯ সালে হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে সভাপতির দায়িত্ব পালন করেন। বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতাকে হত্যার পর ১৯৭৫ সালের ১৪ নভেম্বর মজিবর রহমানকে স্বাধীনতা বিরোধীরা হত্যা করেন। মুজিবুল আলম সাহাদাতের বাবা শফিউল আলম রোকন বর্তমানে পাটিকাপাড়া ইউনিয়ন চেয়ারম্যান ও মা শামিমা আরা আলম শরিফা পাটিকাপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। মুজিবুল আলম সাহাদাত উপজেলা ছাত্রলীগের যুগ্ন সম্পাদকের পাশাপাশি পাটিকাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছিলেন।

পাটিকাপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আউয়াল হোসেন বলেন, মুজিবুল আলম সাহাদাত বয়সে তরুণ এবং রাজনীতিতে পরিশ্রমী। তিনি রক্ত-মাংসে আওয়ামীলীগের রাজনীতি করেন। তাকে গুরুত্বপুর্ণ পদ দিলে সংগঠন শক্তিশালী হবে।

হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ বলেন, আগামী সম্মেলনে ত্যাগী, পরিশ্রমী ও তরুণদের স্থান দেয়া হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.