Monday, September 14

আ’লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার আজ

0

নৌকার মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার প্রক্রিয়ার আনুষ্ঠানিক উদ্বোধন হবে আজ বুধবার। এ উপলক্ষ্যে রাজধানীর ধানমন্ডিতে রাজনৈতিক কার্যালয়ে বেলা ১১টায় যাবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সম্পন্ন হবে।
এ বিষয়ে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের দ্বিতীয় তলায় আওয়ামী লীগ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম। খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য আখতারুজ্জামান, নুরুল ইসলাম ঠান্ডু উপস্থিত ছিলেন।
তার আগে মঙ্গলবার সন্ধ্যার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল বেলা ১১টায় আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহকারীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
এতে জানানো হয় আওয়ামী লীগ সভাপতি ও সংসদীয় বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাৎকার অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.