চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য ও এনায়েত বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র ঘোষের চিকিৎসার খোঁজ খবর নিতে গত ২৫ সেপ্টেম্বর বিকাল ৫টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে উপস্থিত হন জনদুর্ভোগ লাঘবে জনতার ঐক্য চাই শীর্ষক নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। তিনি কিছু সময় সেখানে অবস্থান করেন এবং শারিরীক পরিস্থিতির সর্বশেষ খবরা খবর নেন। তাঁর পরিবারের সদস্যরা এ সময় চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জনাব সুজনকে অবহিত করেন।
এরপর জনাব সুজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ফ্লোরে চিকিৎসাধীন অসুস্থ রোগীদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেন। এ সময় তিনি মেডিকেল কলেজের অব্যবস্থাপনা নোংরা ময়লা এবং অপরিচ্ছন্ন পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করেন। তিনি মেডিকেলের বিভিন্ন ফ্লোরের ভাঙ্গা আস্তর এবং পলেস্তার খসে পড়তে দেখেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন অব্যবস্থাপনা দূরীকরণ এবং নোংরা পরিবেশ পরিচ্ছন্ন করে রোগীদের উন্নত সেবা নিশ্চিত করার জন্য হাসপাতাল কর্র্তৃপক্ষের নিকট বিনীত আহবান জানান তিনি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী, সাবেক কেন্দ্রীয় যুবলীগ সদস্য সাইদুর রহমান চৌধুরী, সাবেক ছাত্রনেতা মোঃ নিজাম উদ্দিন, স্বরূপ দত্ত রাজু, রাজীব হাসান রাজন প্রমূখ।