Friday, August 21

আ’লীগ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করে যাচ্ছে- প্রধানমন্ত্রী

0

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ জন্মলগ্ন থেকেই এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করে যাচ্ছে। মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করতেই আওয়ামী লীগের প্রতিষ্ঠা। আওয়ামী লীগই দেশের মানুষকে কিছু দিতে পেরেছে। যখনই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে তখন এদেশের মানুষ কিছু পেয়েছে।

বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন। বেলা তিনটায় দুই দিনের এই সম্মেলনের উদ্বোধন করেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন কষ্ট স্বীকার করেছেন এদেশের মানুষের জন্য। আজীবন তিনি সংগ্রামের পথ বেছে নিয়েছিলেন।

কখনও তিনি দেশের মানুষের কল্যাণের পথ ছেড়ে যাননি। দেশের মানুষের জন্য যেকোনো ত্যাগ স্বীকারে তিনি প্রস্তুত ছিলেন। তার লক্ষ্য ছিল এদেশের মানুষকে মুক্ত করার, তিনি স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন। তিনি সেই লক্ষ্য অর্জন করতে পেরেছিলেন, এটিই হল বড় কথা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.