উথোয়াই মার্মা, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি : দিনটি ছিল ২১আগস্ট ২০০৪। ঠিক বিকেল বেলায় এই দিনে রাজধানী আওয়ামীলীগ বক্তৃতা মঞ্চে এ নারকীয় হত্যাযগ ঘটনা ঘটে। পৃথিবীর সব হত্যাকান্ডকে হার মানায় এমন নিকৃষ্ট নৃশংসভাবে হত্যা করা হয়েছিল সেই দিনে। হত্যা করার মূল পরিকল্পনা ছিল বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওপর। কিন্তু ভাগ্যেরবশত তিনি বেঁচে চান। বাংলার প্রবাদ বলে ‘রাখে আল্লাহ মারে কে’ সৃষ্টিকর্তা যদি না চান তাহলে মানুষের শত্রুতা নিমিষেই রুদ্ধ হয়ে যায়। কি অপরাধ ছিল সেইদিন শতশত মানুষকে কয়েকমিনিটের মধ্যে মৃত্যু কোলে ঢলে পড়তে হয়েছিল। রক্তাক্ত রাজধানী মৃত্যু মিশিলে স্তব্ধ হয়ে যায়। ভয়ে কাঁপতে কাঁপতে নেত্রী অজস্র অশ্রুসাগরে রূপ নেয়। নির্বাক প্রকান্ড অসহায় ক্লান্ত হয়ে পার হয় প্রায় পাঁচটি বছর।অতঃপর নির্বাচন ২০০৮ । ভাগ্যক্রমে ভাগ্যের চাকা ঘুরে যায় নেত্রী শেখ হাসিনা হাতে। শুরু হয় জাতির পিতা হত্যা থেকে শুরু করে প্রত্যেকটি হত্যাকান্ড বিচার অধ্যবধি বিদ্যমান বিচারের কার্যক্রম। জাতির প্রত্যাশা অপরাধীদের ফাঁসিতে ঝুলিয়ে দেশকে কলঙ্ক মুক্ত করে ২০২১সালে মধ্যে মধ্যম আয়ের দেশ রূপান্তরিত করা প্রত্যয় নিয়ে এগিয়ে চলছে দেশ উন্নয়নে মহারথে। বিদ্যমান উন্নয়নের ধারা বজায় রেখে সরকার বিভিন্ন ভাবে মানুষের মৌলিক চাহিদা পূরনে বদ্ধপরিকর।