মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল প্রতিনিধি : করোনা ভাইরাস এর দুর্যোগকালীন সময়ে কমর্হীন, দিনমজুর, দুস্থ অসহায় খেটে খাওয়া মানুষ মানবতার দিন জীবন যাপন করছে। এই দিনমজুর অসহায় মানুষের কথা চিন্তা করে, আলোকিত বারপোতা (একটি স্বেচ্ছা প্রণোদিত সেবা সংঘ) এর আহ্বায়ক কমিটি এবং সাধারণ সদস্যদের পরামর্শে পুটখালী ইউনিয়নের পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ হাদিউজ্জামান এর সহযোগিতায় ভাইরাস প্রতিরোধি সচেতনতা ও ত্রাণ কর্মসূচি হাতে নিয়েছে । তারই আলোকে শুক্রবার ৩ই এপ্রিল ২০২০ সারাদিন ব্যাপি শিকড়ী ,মহিষাডাঙ্গা ,উত্তর বারোপোতা ,দক্ষিণ বারোপোতা ,কদমতলা ,শিবনাথপুর ,কৃষ্ণপুর রহমতপুর, গ্রামের ২৫০ টি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য-সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন আলোকিত বারোপোতা সংগঠনের আহ্বায়ক শেখ শফিউদ্দিন, যুগ্ন আহবায়ক (১) মো: আসানুর, আহবায়ক (২) মো: মাসুদ মহসিন যুগ্ন আহবায়ক (৩) আহসান ফারুক বাবলুসহ সকল সদস্যবৃন্দ ও পাঁচ নাম্বার পুটখালী ইউনিয়নের আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন প্রমুখ।
আলোকিত বারোপোতা সংগঠনের পক্ষ থেকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য পুটখালী ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মাস্টার হাদিউজ্জামান ও পুটখালী ইউনিয়নের আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন ও সার্বিক সহযোগিতার জন্য আলোকিত বারপোতার যুগ্ন আহবায়ক আহসান ফারুক বাবলু এবং মহৎ কাজের জন্য যেসকল নিবেদিত প্রাণ অর্থ ,শ্রম ও পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন সেসব মহান ব্যক্তিদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন ৷
খাদ্যসামগ্রী বিতরণের সময় সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে সরকার ঘোষিত স্বাস্থ্য বিধি মেনে চলতে অনুরোধ করা হয়।