Tuesday, September 8

আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়ছেন শিক্ষার্থীরা

0

নিরাপদ সড়ক নিশ্চিতসহ ৮ দফা দাবি মেনে প্রধানমন্ত্রী কার্যালয়ের লিখিত চেয়ে শাহবাগ মোড় ছাড়লেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার (২০ মার্চ) রাতের মধ্যে দাবি মেনে লিখিত না দিলে বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল থেকে আবারও শাহবাগে অবস্থান নেবেন শিক্ষার্থীরা।

বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র শাহরিয়ার আলম আন্দোলনকারীদের পক্ষ থেকে এ ঘোষণা দেন।

এদিকে, শাহবাগ মোড় থেকে শিক্ষার্থীরা সরে যাওয়ায় এ মোড়কে ঘিরে থাকা সব গুলো সড়কে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে দেখা গেছে।
এর আগে সকালে আবরার হত্যার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ-মিছিল করে রাজু ভাস্কর্যের পাদদেশে জমায়েত হন ঢাবি শিক্ষার্থীরা। সেখান থেকে মিছিল সহকারে বেলা সোয়া ১১টায় শাহবাগ মোড়ে অবস্থান নেন। ফলে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন ডাকসু ভিপি নুরুল হক। তিনি গত বছর নিরাপদ সড়ক আন্দোলনের সময় করা মামলা প্রত্যাহার এবং শিক্ষার্থীদের দাবির বিষয়ে কার্যকরী উদ্যোগ নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

মঙ্গলবার সকাল ৭টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন প্রগতি সরণির নর্দ্দা এলাকায় সুপ্রভাত বাসের চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহত হন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.