দারুল উলূম হাটহাজারীর মহাপরিচালক, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা আহমদ শফীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আমীরে হেফাজতের ছেলে ও হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী জানিয়েছেন, আমীরে হেফাজতের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
দুই একদিন যাবত স্বাস্থ্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন শাহ আহমদ শফী। এখন স্যালাইন চলছে, রাইস টিউব দিয়ে খাবার দেয়া হচ্ছে।আর সব কিছু স্বাভাবিক ও উন্নতির দিকে। হাসপাতালে চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন। প্রসঙ্গত, শতবর্ষী আল্লামা আহমদ শফী বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছেন। হজমজনিত কারণে সমস্যার কারণে তাকে চিকিৎসার জন্য চট্টগ্রামের প্রবর্তক মোড়ের সিএসসিআর নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হেফাজত আমিরের সুস্থতায় জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ছেলে মাওলানা আনাস মাদানী।