আল্লামা বাবুনগরী শাপলা চত্বরে মানুষকে মার খাওয়াইনি

0

আজিজুল হক ইসলামাবাদী: হেফাজতে ইসলাম বাংলদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এক বিবৄতিতে বলেছেন, হেফাজতের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরীকে নিয়ে মাওলানা আনাস মাদানীর ফোনালাপে যে কথা বলেছে, তা সত্য নয়। আল্লামা বাবুনগরীর সাথে জামায়াতের কোন সম্পর্ক নেই। সেটা মিথ্যা প্রচারণা, উদ্দেশ্য প্রণোদিত এবং তাকে বিতর্কিত করার অপচেষ্ঠা। সম্প্রতি কতিপয় অনলাইন ও প্রিন্ট মিডিয়াও নানা কল্পকাহিনী তৈরী করে, মিথ্যা রিপোর্ট সাজিয়ে দেশের শীর্ষ আলেম ,হেফাজত মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরীকে জামায়াতের তকমা লাগিয়ে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করার চক্রান্ত করেছে।

তিনি বলেন, মাওলানা আনাস মাদানী ফোনালাপে ২০১৩ সালের ৫ ই মে শাপলা চত্বরে মানুষকে নিয়ে মার খাওয়াইছে” বলে যে মন্তব্য করেছে, তা বিদ্বেষ প্রসূত। সেই মর্মান্তিক ট্রাজেডির দায়ভার আল্লামা বাবুনগরীর ওপর চাপিয়ে দেয়া সম্পূর্ণ অন্যায় ও অযৌক্তিক । কারণ, এ বিষয়টি নিয়ে আমীরে হেফাজত ও ঢাকা মহানগরীর দায়িত্বশীলদের পক্ষ থেকে অতীতে বারবার বক্তব্য বিবৃতি দিয়ে স্পষ্ট করা হয়েছে।

শাপলা চত্বরে লক্ষ লক্ষ নবীপ্রেমিক তাওহিদী জনতাকে বন্ধুকের নলের মুখে ঠেলে দিয়ে আল্লামা বাবুনগরী নিজের জীবন রক্ষা করার চেষ্ঠা করেনি। বরং সে দিন জীবনের ঝুঁকি নিয়ে স্টেজে অটল থেকে জনতার নেতৃত্ব দিয়ে একজন বীর মুজাহিদের পরিচয় দিয়েছেন। মুহুর্মুহু বৃষ্টির মতো গুলির মধ্যেও তার উপস্থিতি লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচিয়েছে ।

পরদিন তিনি গ্রেফতার হয়ে জেলে গেছেন। রিমান্ডে অমানুষিক নির্যাতন ভোগ করেছেন। হত্যামামলার আসামী হয়েছেন। সুতরাং আল্লামা বাবুনগরীকে অভিযুক্ত করে অন্যরা দায় এড়াতে পারবে না।

সাংগঠনিক সম্পাদক, হেফাজতে ইসলাম বাংলাদেশi 

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.