সরওয়ার কামাল জামান: হেফাজত ইসলাম বাংলাদেশের আমির ও দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বমি, মাথা ব্যথা ও শারীরিক দুর্বলতা নিয়ে শনিবার (১১ এপ্রিল) বিকেলে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। হেফাজত আমিরের একান্ত সহকারী মোহাম্মদ শফিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে আল্লামা শফীকে চট্টগ্রামের প্রবর্তক মোড়ের সিএসসিআর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরীর তত্ত্বাবধানে রয়েছেন তিনি।