Sunday, September 20

আল্লাহপাক ক্ষমতা দিয়েছে জনগণের সেবা করার জন্য- মেজর অবঃ মোহাম্মদ আলী

0

চট্রগ্রাম বিভাগের শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মেজর অবঃ মোহাম্মদ আলী সুমন বলছেন, আল্লাহপাক আমাদেরকে ক্ষমতা দিয়েছেন জনগণের সেবা করার জন্য। যারা এ ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যহার করেন এ জন্য আল্লাহপাক যেমন তাদেরকে ছাড়বেন না তেমনি জনগণও সেই ক্ষমতার অপব্যহারকারীদেকে ছাড় দেবেন না। আসুন আমরা মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার এ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামি নির্বাচনে নৌকাকে বিজয়ী করি।

তিনি বৃহস্পতিবার উপজেলার বিটেশ্বর বাজারে ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

বিটেশ^র ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইখতেয়ার হোসেন মেম্বারের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন সাধারনর সম্পাদক আবদুস সালাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলালীগের সভাপতি জেবু নেছা জেবু, উপজেলা শ্রকিলীগের সভাপতি রকিব উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলী আহমেদ, মুক্তার হোসেন মেম্বার, আবুল বাশার প্রধান, সোলেমান ভুইয়া,মুক্তিযুদ্ধা প্রজম্মলীগের ফারুক মিয়াজী, মনা মিয়া, হোসেন প্রধান ও কবির হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন এ এস শাহিন ভুইয়া।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.