মেহেদী হাসান: গতকাল বগুড়া শহররের টিএমএসএস মার্কেটের কমিউনিটি সেন্টারে প্রায় ৩০০ জন হাজী এবং মেহমান নিয়ে আল-কাবা হজ্জ গ্রুপের আয়োজনে এক মনোমুগ্ধকর হাজীপুনর্মিলনী অনুষ্ঠানের সমাপ্তি হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বৈশাখী, এটিএন বাংলা এবং বিটিভির স্বনামধন্য ইসলামী আলোচক এবং উপস্থাপক মো: বরকতুল্লাহ, সভাপতিত্ব করেন আল-কাবা হজ্জ গ্রুপের সম্মানিত চেয়ারম্যান বৈশাখী টিভি চ্যানেলের ইসলামী আলোচক মো: মোস্তফা আল মাদানী, উপস্থিত ছিলেন আল-কাবার ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী মো: ওবায়দুর রেজা জয় এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সহ আল-কাবার সকল বোর্ড অব ডিরেক্টরস গন।
বিশুদ্ধ হজ্জ পালন কিভাবে সম্ভব সে সব বিষয় নিয়ে বক্তারা দিক নির্দেশনা মুলক বক্তব্য দেন। আল-কাবার সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক বলেন মাত্র ২ মাস কাজ করে ২০১৯সালের জন্য আল-কাবা বগুড়া হতে ১১৪ জন হাজী পবিত্র হজ্জ পালন করতে প্রি রেজিষ্ট্রেশন করেছে যা সত্যি ই আশারও অনেক বেশী এবং ২০২০ সাল এর প্রি রেজিষ্ট্রেশন চলছে। হাজীদের সেবায় আমরা অবশ্যই মনোযোগী এবং প্রতিশ্রুতি বদ্ধ।
আল কাবা থেকে বিগত দিনে হজ্জ পালন করে আসা অনেক হাজী স্মৃতি চারণ করতে গিয়ে আল কাবার ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে সম্মানিত চেয়ারম্যান মোস্তফা আল মাদানী সাহেবের সাথে হজ্জ পালন করে আসা হাজী গন তেনার সার্ভিস পেয়ে অনেক খুশি হয়েছেন এমন কথা বলেন এবং স্মৃতি চারণ করেন ।
দুপুর একটায় নামাজের বিরতির পর সম্মানিত মেহমানদের জন্য আল কাবার পক্ষ থেকে দুপুরের খাবার ব্যবস্থা করা হয়। বিকেল তিনটা নাগাত অনুষ্ঠান শেষ হয়।