Wednesday, September 2

‘আশা করি সোহেল তাজের ভাগ্নে উদ্ধার হয়ে যাবে’

0

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের নিখোঁজ ভাগ্নেকে খুঁজে বের করতে পুলিশ কমিশনার কাজ করছেন জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আশা করি উদ্ধার হয়ে যাবে, যেহেতু পুলিশি প্রক্রিয়া শুরু হয়েছে।’
মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি (সোহলে তাজ) ঘোষণা দিয়েছেন তার ভাগ্নেকে নাকি পাওয়া যাচ্ছে না। সে জন্য ওই থানায় একটা সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।
‘আমি মনে করি, তিনি যদি কোনোখানে গিয়ে থাকেন, তা হলে ফিরে আসবেন। আর না হলে জিডি অনুযায়ী আমাদের পুলিশ কর্মকর্তা আছেন তারা আইনি ব্যবস্থা নেবেন। তাকে খুঁজে বের করার চেষ্টা করবেন।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে তাকে তুলে নেয়া হয়েছে বলে শোনা যাচ্ছে- এ বিষয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, এই রকম শব্দ আমি শুনিনি। তিনি বলেন, আমাদের সম্মানিত তাজউদ্দীন সাহেবের ছেলে এবং সাবেক প্রতিমন্ত্রী সোহেল আমাকে ফোন করে এ ঘটার কথা বলেছেন। আমি শুনে পুলিশ কমিশনারকে যা বলার বলে দিয়েছি। তিনি কাজ করছেন। হয়তো তার খোঁজ পাওয়া যাবে এবং তিনি বেরিয়ে আসবেন।

মন্ত্রী আরও বলেন, এখানে দুটোই হতে পারে- সে কোনোখানে গিয়ে থাকতে পারে; কিংবা কেউ নিয়ে গিয়ে থাকতে পারে। আশা করি, উদ্ধার হয়ে যাবে, যেহেতু পুলিশি প্রক্রিয়া শুরু হয়েছে।

প্রসঙ্গত সৌরভকে গত ৯ জুন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে অপহরণ করা হয়েছে বলে দাবি করেছেন সোহেল তাজ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.