Sunday, August 2

আশুলিয়ায় বহিরাগতদের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষ, আহত

0

সাভারের আশুলিয়া শিল্পাঞ্চল এলাকায় বহিরাগতদের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। এতে পথচারীসহ ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় আশুলিয়ার নরসিংহপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে আশুলিয়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। জানা গেছে, পোশাক কারখানাগুলো ছুটি বন্ধ থাকায় কারখানার সামনে অবস্থান নেন তারা। এ সময় বহিরাগতরা লাঠিসোঁটা হাতে এসে পোশাক শ্রমিকদের ওপর হামলা করেন। এতে তাদের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে। আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের চিকিৎসক ডা. মিরাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, লাঠিসোটার আঘাতে অন্তত ৩০ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কয়েকজনকে ভর্তি করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.