Monday, August 24

ইংল্যান্ডের খেলোয়াড়দের ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা

0

টোয়েন্টি ম্যাচে স্লো ওভার রেটের কারণে ইংল্যান্ডের খেলোয়াড়দের ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।

তিন ম্যাচের টি-টোয়েন্টিতে সিরিজের শেষ ম্যাচে ইয়ন মরগানের ব্যাটিং তাণ্ডবে ২২৩ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে দাপুটে জয় পেয়েছে ইংল্যান্ড। এ জয়ে ৫ বল হাতে রেখে ৫ উইকেটের জয়ে ট্রফি নিশ্চিত করল সফরকারী ইংল্যান্ড। 

২০ ওভার শেষ করতে যে সময় বেঁধে দেওয়া ছিল তার চেয়ে এক ওভার কম করতে পারে ইংল্যান্ড। আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারলে যে কয় ওভার কম করে সে অনুযায়ী জরিমানা নির্ধারণ করা হয়। ১ ওভার কম করায় ২০ শতাংশ জরিমানা করা হয় ইংল্যান্ড দলকে।

ইয়ান মরগান জরিমানা মেনে নেওয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.