প্রেস বিজ্ঞপ্তী:
ইউনিটি ফর ইউনির্ভাস হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে আগামী ১০ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালনে চুড়ান্ত প্রস্ততি সভা ১১নভেম্বর শনিবার সন্ধ্যায় নগরীর আগ্রাবাদস্থ সাংগ্রীলা হোটেল সভাকক্ষে বিশিষ্ঠ মানবাধিকার নেতা ও বিভাগীয় কমিটির মহাসচিব শাহ সিরাজুর রহমান সজলের সভাপতিত্বে এবং বান্দারবান জেলার মানবাধিকার নেতা ইঞ্জিঃ মোঃ আরিফ হাসনাইনের সঞ্চালনায়ে অনুষ্ঠিত হয়।
সভায় সম্মানিত অতিথি ছিলেন কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক মোঃ সুরুজ্জামান,সহ-সভাপতি-সাবেক ব্যাংকার মোঃ আবুল কালাম আজাদ,নারী নেত্রী –মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম,জেলা কমিটির কো-চেয়ারম্যান হাজী আব্দুল হালিম, কেন্দ্রিয় যুগ্ন সম্পাদক ও জেলা নির্বাহী সদস্য মোঃ কবির হোসেন ,জেলার সেক্রেটারী মোঃ বিল্লাল হোসেন ( বেলাল),বিভাগীয় কমিটির সভাপতি মোঃজাহিদুল ইসলাম।
প্রস্ততি সভা বিভিন্ন মত্মত দিয়ে বক্তব্য রাখেন আকবর শাহ থানা কমিটির মোঃ নিজাম উদ্দিন মীর,হালিহরের শামসুদ্দিন হাওলাদার,খুলশীর আবু সাইদ,সীতাকুন্ডের মোঃ নুরুল ইসলাম,কোতোয়ালীর মোঃ হাসান,বাকলিয়ার রবিউল আলম চৌধুরী,পতেঙ্গার মোঃ ফারুখ,হাজী শফিকুল আলম,ইপিজেডের হাসান উদ্দিন ভুইয়া, বান্দারবান জেলা কমিটির ইজ্ঞি: কে.এম ইমরানুল ইসলাম ,ইজ্ঞি: মোঃ হাবিবুল খান(হাবিব) প্রমুখ।
সভায় উপস্থিত সকলের সর্ব সম্মতিক্রমে শাহ সিরাজুর রহমান (সজল) কে আহবায়ক ১৫সদস্যের উদযাপন কমিটি ঘোষনা করা হয়। এতে আগামী ১০ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালনে বিভিন্ন কর্মসূচিতে র্যালী,আলোচনা সভা,মানবাধিকার সেবক সংবর্ধনা এবং দেশব্যাপী মানবাধিকার কর্মকান্ড ভবিষ্যত প্রজন্ম¥ কে জানাতে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করার সিদ্ধান্ত গৃহিত হয়। সভাপতির বক্তব্যে সজল বলেন, যেখানে মানবাধিকার হনন সেখানে হিউম্যান রাইটস প্রতিরোধের বাধ গড়ে তুলবে বলে জানান। তিনি তৃণমূল পর্যায়ে মানবাধিকার বিষয়টি ছড়িয়ে দিতে ডে অফ হিউম্যান রাইটস কর্মসূচি উপজেলা গুলোতে করার ঘোষনা দেন।
পরবর্তী সভা ১৮নভেম্বর সন্ধ্যায় আহবায়ক কমিটি ১৫সদস্যের জরুরী বৈঠক ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুমের বাসভবনে আহবান করেন।