Wednesday, September 2

ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান, ৫ হাজার ঘনফুট কাঠ জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

0

মঈন বাঙ্গালী, হাটহাজারী, চট্টগ্রামঃ হাটহাজারী পৌরসভার সুজানগর এলাকায় ইটভাটায় অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। গত শনিবার বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এগারমাইল এলাকার বনবিভাগের রিজাব ফরেষ্টের পাশে মের্সাস শেরে বাংলা নামক ইটভাটায় অভিযান চালানো হয়। এ সময় ওই ভাটা থেকে ৫ হাজার ঘনফুট কাঠ জব্দ করা হয়। পাশা-পাশি ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন সাংবাদিকদের বলেন, শনিবার সকালের দিকে ওই এলাকায় বনবিভাগের পাশে স্থাপিত মেসার্স শেরে বাংলা নামক ইটভাটায় আইন লংঘন করে জ্বালানী কাঠ দিয়ে ইট পোড়ানো হচ্ছিল। খবর পেয়ে ওই ইটভাটায় অভিযান চালিয়ে ৫ হাজার ঘনফুট অবৈধ জ্বালানী কাঠ জব্দ করেন। এ সময় কাঠ ব্যবহার করে ইট পোড়ানোর দায়ে ভাটা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরো বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপনা আইন (নিয়ন্ত্রণ) ২০১৩ এর ধারা অনুসারে অভিযান চালিয়ে কাঠ জব্দ ও জরিমানা আদায় করা হয়। জব্দকৃত কাঠের মূল্যে আনুমানিক ৫ লক্ষ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। উপজেলার আওতাধীন সকল ইটভাটার মালিককে আইন মেনে ইট তৈরী করার আহবান জানান তিনি।

এদিকে দিকে শনিবার সকলে হাটহাজারী পৌর এলাকার বাসস্টেশন এলাকায় দীর্ঘদিন অবৈধ ভাবে দখলে থাকা সরকারি খাস জায়গা উদ্ধার করেন ইউএনও। উদ্ধারকৃত জায়গার উপর দিয়ে উপজেলার মেখল ও গড়দুয়ারাগামী সিএনজি অটোরিকসার পার্কিং এর ব্যবস্থা করা হয়। দীর্ঘদিন পর্যন্ত উল্লেখিত এলাকায় চলাচলকারী গাড়ী গুলো সড়ককের উপর দাড়িয়ে যাত্রী উঠানামা করার কারণে মহাসড়কে যানজট সৃষ্টি হত বলে জানিয়েছেন তিনি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.