Wednesday, August 12

ইন্ডিয়ান আইডল ২০২১ চ্যাম্পিয়ন পবন

0

বাংলাদেশ সময় রবিবার (১৫ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় (ভারতীয় সময় রাত ১২টায়) সনি টিভির এই রিয়্যালিটি শোয়ের ৭৫তম এপিসোড শেষে দর্শকদের ভোটে নির্বাচিত জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’ চ্যাম্পিয়ন হয়েছেন উত্তরাখণ্ডের ২৪ বছর বয়সী পবনদ্বীপ রাজন।

প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় রানার আপ হয়েছেন অরুনিতা কাঞ্জিলাল ও শাইলি কাম্বলি।

সব লড়াই শেষে ট্রফি ওঠে পাহাড়ের পবনদীপের হাতেই। ইন্ডিয়ান আইডলের সোনালি ট্রফি এবং ২৫ লাখ টাকার পুরস্কার মূল্য জিতে নেন সুরের জাদুকর। সেই সঙ্গে একটি গাড়ির চাবিও তুলে দেওয়া হয় পবনদীপের হাতে।

১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের দিনে ভারতীয় টেলিভিশনের ইতিহাসে দীর্ঘ ১২ ঘণ্টাব্যাপী ‘ইন্ডিয়ান আইডল ২০২১’ এর ১২তম সিজনের এ গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.