Sunday, September 20

ইন্দোনেশিয়ায় তীব্র ভূমিকম্পনের ধাক্কায় সুনামির আঘাত: নিহত ৩০

0

তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠেছে ইন্দোনেশিয়া। রিখটার স্কেলে যার মাত্রা ছিল সাত দশমিক পাঁচ। এদিকে তীব্র কম্পনের ধাক্কায় পালু শহরে আঘাত হানে সুনামি। এতে অন্তত ৩০ জনের প্রাণহানি ঘটে। খবর বিবিসির।

স্থানীয় সময় শুক্রবার অঞ্চলটিতে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। এরপর বিকাল ৫ টার দিকে সুলাবেসি দ্বীপে সাত দশমিক পাঁচ মাত্রার ওই ভূমিকম্পটি আঘাত হানে। দ্বিতীয় কম্পনের পর শুরু হয় সুনামির ভয়াবহতা।

দেশটির আবহাওয়া এবং ভূ-পদার্থবিজ্ঞান সংস্থার প্রধান ডুইকোরিতা কার্নাওয়াতি জানান, ভূমিকম্প এবং পরবর্তী সুনামির আঘাতে সুলাওয়েসি দ্বীপের মধ্যাঞ্চলের সঙ্গে যাবতীয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অন্ধকারের কারণে তল্লাশি ও উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

ভূমিকম্পপ্রবণ দেশগুলির মধ্যে ইন্দোনেশিয়ার অবস্থান প্রথম সারিতেই। দেশটিতে মাঝেমধ্যেই ভূমিকম্প হয়। ২০১৮ সালের ৫ আগস্ট দেশটির লম্বক দ্বীপে শক্তিশালী এক ভূমিকম্পে ৪৬০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে।

২০০৪ সালের প্রলয়ঙ্করী ভূমিকম্পের জেরে সুনামি ইন্দোনেশিয়াতে মৃতের সংখ্যা ছিল এক লাখ ২০ হাজারেরও বেশি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.