Saturday, August 22

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৩০

0

ইন্দোনেশিয়ার দুর্গম মালুকু দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে রবিবার পর্যন্ত শিশুসহ নিহতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। দেশটির দুর্যোগ মোকাবেলা সংস্থা একথা জানায়।
গত বৃহস্পতিবার রিখটার স্কেলে ৬.৫ মাত্রার এই ভূমিকম্পে বাড়িঘর ও ভবন কেঁপে উঠলে দেশটির শত শত মানুষ দৌঁড়ে রাস্তায় বেড়িয়ে আসে।

খবরে বলা হয়েছে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এমবুন নগরীতে ধ্বংসাবশেষে চাপা পড়ে অনেকে মারা গেছেন। এছাড়া ভূমিকম্পে শত শত স্কুল, সরকারি ভবন ক্ষতিগ্রস্থ হয়েছে। এই অঞ্চলের গভর্ণর প্রদেশটিতে ৯ অক্টোবর পর্যন্ত জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
দেশটির দুর্যোগ মোকাবেলা সংস্থার মুখপাত্র আগুস উইবো জানান, মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জন এবং এতে আহত হয়েছে ১৫৬ জন।

আগুস উইবো আরো জানান, ভূমিকম্পে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় ২৫ হাজার লোক গৃহহারা অবস্থায় রয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, বৃহস্পতিবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মালুকু প্রদেশের এমবুন নগরী থেকে ৩৭ কিলোমিটার উত্তর-পূর্বে ভূগর্ভের ২৯ কিলোমিটার গভীরে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.