Wednesday, September 23

ইবাংলাদেশের তিহাসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ২.৬ ডিগ্রি সেলসিয়াস

0

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের ইতিহাসে এ যাবৎকালের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শৈত্যপ্রবাহের প্রভাবে সেখানে আজ সোমবার সকালে তাপমাত্রা ছিলো মাত্র ২.৬ ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশে এর আগে এত কম তাপমাত্রার কোনো রেকর্ড নেই। আজ সোমবার সৈয়দপুর ও নীলফামারী জেলার ডিমলা উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩ ডিগ্রি সেলসিয়াস।

হিমালয়ের খুব কাছাকাছি হওয়ায় এ জেলায় শীতের প্রকোপ তুলনামূলকভাবে বেশি। তীব্র শীতের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন বলে ধারণা করা হচ্ছে। ফলে দেশের ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রার নতুন রেকর্ড স্থাপিত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, স্বাধীনতার আগে ১৯৬৮ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে সর্বনিম্ন ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এরপর আরও কোনদিন তাপমাত্রা এত নিচে নামেনি।

এছাড়া রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৮ ও চট্টগ্রাম বিভাগে সর্বনিম্ন ৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে।
এর আগে গতকাল রোববার দেশের সর্ব নিম্ন তাপমাত্রা ৫.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল উত্তরের জেলা দিনাজপুরে।

প্রসঙ্গত, স্বাধীনতার আগে ১৯৬৮ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে সর্বনিম্ন ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এরপর আর কোনোদিন তাপমাত্রা এত নিচে নামেনি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.