মো. আখতার হোসেন আজাদ: ইসলামী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষানুষ্ঠান অনষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার, বিশ্ববিদ্যালয় রোভার ডেন সংলগ্ন আমবাগানে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক প্রফেসর ড. রুহুল কে এম সালেহ।
এ সময় আরো উপস্থিত ছিলেন রোভার স্কাউট লিডার আমিনুল ইসলাম, ইউনিট কাউন্সিল সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক আখতার হোসেন আজাদ, সাংগঠনিক সম্পাদক শামিমুল ইসলাম সুমন, সিনিয়র রোভারমেট আলমগীর হোসেন, নাঈম হোসেন, ওয়াহেদ আলীসহ অন্যান্য রোভারবৃন্দ। তিনদিন ব্যাপী বার্ষিক তাঁবুবাস ও দীক্ষানুষ্ঠান গত ২৩ অক্টোবর শুরু হয়। ২৪ অক্টোবর রাতে রোভারদের অংশগ্রহণে মহা তাঁবুজলসা অনুষ্ঠিত হয়ে আজ দীক্ষানুষ্ঠান সমাপ্ত হয়।
উল্লেখ্য উক্ত অনুষ্ঠানে নবাগত ৭২ জন সহচর দীক্ষা গ্রহণের মাধ্যমে বিশ্ব স্কাউট্স-এর সদস্যপদ লাভ করেছে।